"এখানে সব কিছু থেমে যায়, থাকে না কোনও সুন্দর ও রহস্যে জন্ম নেয়া মুখ। শুকনো পাতার ঝড়ে খোলা নীল আকাশ ধুসর হয়ে আসে। নক্ষত্রের রাত্রে সমস্ত পৃথিবীর আকাশ তলে, হিম শীতল হাওয়া বিস্তীর্ণ হৃদয় আমার বড্ড অশান্ত হয়ে যায়। অনেকটা সময় তুমি হেঁটে গেছো এই ক্ষেতে, কুয়াশা নিরিবিলি সঙ্খচিল শালিকের পথে। দেয়ালে মাটির আলপনা ছড়িয়ে দেই, ঘুঘু, পেঁচা, দোয়েল, শালিকের ঘরে। সন্ধ্যা নামে রাত ঘুমিয়ে হিজলের বনে মেঘ ঢলে পড়ে। রাত গভীর হয়, তোমার আকাশ শীতল হয়ে আশে। আজও এই কুয়াশার পথের দিকটায় আমার ইচ্ছে গুলো তাকিয়ে থাকে স্বপ্ন গুলো কে ছুঁবে বলে "---"ধুসর সীমান্ত"
