Super Hot Video Song Piriti

Monday, October 9, 2017

"তৈরি থেকো, তোমাকে আমি আকাশ দেখাতে নিয়ে যাবো, তুমি ছোট্ট নদীটির অস্বচ্ছন্দ জল ছুঁইয়ে দেবে। সেদিনের রাতের মতো আর কখনো আমরা এক সাথে যাইনি ওখানে। খুব আঁশটে অন্ধকার এখানে ছিটকে পড়ে। গম্ভীর হয়ে বর্ণনা করতে তুমি, অনন্ত জীবন কোথাও আমরা মিলিয়ে থাকবো, কোন বর্ষা সূর্যের সাতটি রংয়ের দিনে। শেষ দেখা হবে হয়তো গড়ের মাঠে, প্রত্যপ্ত ক্ষতে। আমার ভেতরটা উলটপালট হয়ে গেছে। শুনতে পেলাম তোমার অসুখ, দুমড়ে মুচড়ে গিয়েছে বুকের সব হাড়। দুঃখটাকে লুকাতে পারিনি, বড্ড ছটফটিয়েছি। কেনো পদ্মগন্ধি প্রেম দিয়েছিলে আমাকে?'' মনকাব্যে একজনই ছিলো রাতের সাতটি তারা। অনিমিখের স্পন্দন ছুঁইয়ে অনেক অন্ধকার যখন ওঁৎপেতে থাকে, তখনও ঐ সাতটি তারা এই ধুসর জীবন থেকে কোথাও মিলিয়ে যায় না"----"ধুসর সীমান্ত"

Total Pageviews