Super Hot Video Song Piriti

Saturday, April 8, 2017

যখন ফিরিয়ে দিতে এসেছিলাম তোমাকে

"যখন ফিরিয়ে দিতে এসেছিলাম তোমাকে, করুণার ভালবাসা মুখে বিদায়ী জাহাজের মাস্তুল, মানস সাগরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলো। যে শালিক আকাশ ছেড়ে গেছে, বুকের ভেতরে পুরাণা ঘাস, কুয়াশায় জ্বল জ্বল করছিলো, আকাশে তারই মেঘ ভেঁসে আসে। সব কোলাহল থেমে গেছে, শুধু নীলবর্ণ একটা পথুরে হৃদয় বিন্দু বিন্দু স্বপ্ন দেখে। একটা ধ্বংসের হৃদয়ের কাছে অশ্রুর ফোয়ারা সংমিশ্রণে আহত তোমাকে লেখা এই চিঠি আমার। যখন অনেক রাত এসে গিয়েছিলো, মাটির অন্ধকার থেকে নির্বাক ঘুঘুর মুখের মৃদু আওয়াজ, ঘাঁসের নিষ্পাপ দেহে তোমার মুখচন্দ্রিকা তখন ঘুমিয়ে পড়ে। সকাতর দেহে যখন বিবর্ণ মাঠে লুটিয়ে পড়ি, তখনও ঘাঁসের বুকে তোমার রাত জমে থাকে।"-----"ধুসর সীমান্ত"


Total Pageviews