"একদিন হৃদয়ে শব্দ করে প্রেম এসেছিলো পাতা ঝরা রাতে। এই প্রেম তোমার হৃদয়ে নীল আকাশ বুনেছিলো। মন অন্ধকারে নিভে আসে, গোপন অষাঢ়ের রাতে। জীবন হাওয়া মেখেছিলো, বুকের পাশে ফুরোনো সময়ের পথে তুমি আছড়ে পড়েছো। একদিন এই রোদ নিভে যাবে হৃদয়ের করুন আলোড়ন মুছে যাবে। তোমার প্রেম, করুণার পৃথিবীর চোখে আষাঢ়ি মেঘ জমিয়ে রেখেছে। রেলিংয়ের ভাঁজে মাথা পেতে দেখি মেঘ-বৃষ্টির আলোড়ন, জোৎস্ন্যার আকাশ নক্ষত্রদের ঢেঁকে ফেলে। তোমার মুখ, আর আমার মন পরে আছে, দু'জনের দুই জন্ম-জন্মান্তরে"-----"ধুসর সীমান্ত"
