Super Hot Video Song Piriti

Saturday, April 8, 2017

করুণার বর্হির্স্পশতা

"আমি চাই না কোনও করুণার বর্হির্স্পশতা, বিকালের পরেই যেই স্রোত ভেতরটাকে মুড়িয়ে দেয়, সেই নির্বাক রক্তের স্রোত নই আমি। আমি এই তপ্ত রোদে পুড়ে যাওয়া শান্ত শীতল বালু কণা, ভরা পূর্ণিমায় হারিয়ে যাওয়া কচি পাতার লতাটা। তবুও, আমি চাইনা করুণার প্রতিদান আর তার স্পর্শতা। আমার ভেতরটা সেই দ্বিপ্রহরের ক্লান্তির রোদের ছায়ার মতো অথবা কোন পিচবিহীন, ভাঙ্গা মেরুদণ্ডহীন, টুকরো ইটের খোয়ার মতো। ছায়া হয়ে নিজকে বিলাই আশারা বেঁচে আছে বলে। তবুও আমি পাড়ি জমাই আমার আশ্রয় আর ভাঙ্গা রাস্তাটার কোলে। তোমার পায়ের চিহ্ন, ধূলায় গাঁথা তোমার পায়ের আলপনা গুলো পড়ে আছে ওইখানটায়।
এখন আমি তাকিয়ে থাকি অন্ধকারে, তোমার ফেলে আসা জানালাটা ভেবে, অন্ধকারের অতল গহ্বরে, নির্জনতায়"------"ধুসর সীমান্ত"

Total Pageviews