"কখনো এই হৃদয় থেকে তোমাকে মুছে ফেলিনি। কেবল সময় হয়েছে কুয়াশায় একদিন ফিরে যেতে। ফেলা আসা পৃথিবীর সন্ধ্যার মাঠে কুয়াশার ভীড়ে যখন সন্ধ্যার কাক চেয়ে থাকে, আকাশে আকাশে মেঘ ভাসে। যখন প্রথম তোমাকে দেখেছিলাম আকাশে এমনি মেঘলা ছিল। ভেজা পাতা, ছেঁড়া ছেঁড়া বৃষ্টির কণা, তোমার কালো মেঘের মত চুলে যেন ঝড় এসেছিল সেদিন। জীবন তোমাকে মনে রেখেছে, বিশাল সমুদ্রের গর্জন, মাঝরাতের অন্ধকার ভেদ করে ফেরে পিছু পিছু। অন্ধকার যেন তোমাকে ডেকে আসে, মাটির উঠানটিতে পড়ে থাকে আমাদের রুপকথার গল্পেরা। পর হয়েছি সেই তো কতোদিন হলো, যখন সন্ধ্যারা ফিরে আসে, মন পাখিটা তখনো ঘরে ফেরেনা, শুধু ভেসে আসে ধুসর অন্ধকারে পুরনো পেঁচার ডাক।"---"ধুসর সীমান্ত"
