"আবার আমি প্রেম হবো, আকাশ বুনবো, সন্ধ্যা কিনবো। আজকাল বড় ব্যঙ্গ করতে ইচ্ছে করে নিজেকে। মনে হয় এই চাঁদটাকে অনাহারে রাখি, পুড়িয়ে দেই জোৎস্ন্যাকে। তোমাকে কিছু বলার ছিল!'' শরীরে যত শান্তি ছিল, নক্ষত্রে সব ঝরে গেছে। তোমার যদি নদী থাকতো, ভরা জলের অভাব হতো, রাত ভরা দুঃখ থাকতো, আমায় তবে ডেকে নিতে। অনেক জলের কিনার পেতে বায়না ধরেছিলে আকাশ কিনবে, রোদ দুপুরে মেঘ বেঁচবে। মনটা শুধু আমায় দিও, যত খুশি দুঃখ দিও। ঐ আকাশের গভীর থেকে শ্বাস নিয়েছি, আরেকবার আসোনি বলে মেঘ হয়ে গেল বিমর্ষ, অসুস্থ হলো পৃথিবী, ঝরা আকাশ শরীরের ভাঁজে পুরোনো হয়ে গেছে। পাখিদের মত করে যেদিন আকাশ চিনে যাব, তোমার পৃথিবী গোপনে হারাবো, তবুও তুমি ভাল থেকো, ভাল থাকুক তোমার নীল চাহনি গুলো।"-----"ধুসর সীমান্ত"
