Super Hot Video Song Piriti

Saturday, April 8, 2017

যখন উদাস হয়ে বসে ছিলাম

"যখন উদাস হয়ে বসে ছিলাম, আকাশের তারা গুলোর দিকে তাকিয়ে, ভাবছিলাম দুরের জ্বলে থাকা বাল্ব গুলোর টিমটিম আলোর শহরের ওপাড়ে বসে থাকা তোমাকে, তখন নাকে আসছিলো হাসনাহেনার চমৎকার মিহি ঘ্রাণের আচমকা ধাক্কা। তোমাকে নিয়ে ভাবতে বসাটা যে কতোটা পরিতৃপ্তির বোঝাতে পারবোনা। অন্ধকারও যেন নেচে গেল এক ঝলক আলোর বার্তা নিয়ে। দূরের কুকুর, ঝিঁঝিঁ পোকা আর ব্যাঙের ডাক এক হয়ে যেন নতুন প্রভাতের বার্তা আনছে। ভালো থেকো তুমি ও তোমার অর্ধ ঘুমে থাকা শান্ত পৃথিবী"--"ধুসর সীমান্ত"

Total Pageviews