Super Hot Video Song Piriti

Saturday, April 8, 2017

যদি আমায় ভালবাসো

"যদি আমায় ভালবাসো' রোজ রোজ তোমায় চিঠি দেবো আর দেবো এক একটা রজনীগন্ধা, সন্ধ্যার ঘুঘুটিরে ডেকে এনে দেবো। তোমার রাত কে বকে দেব, যেন তুমি আর না জেগে থাকো। এখানে রাত জমে থাকে, মরে যায় সোনালী অতীত। আকাশের উচু উচু প্রশান্ত মেঘের পরিভ্রমন, আর গাংচিলের উড়ে যাওয়া, মনকে অশান্ত করে তোলে। মাটির উঠানটিতে যেন আমাদের রুপকথারা পড়ে থাকে। জানি পর হয়ে গিয়েছি অনেক দিন আগে, উঠানে উঠানে কষ্টেরা ছড়িয়ে ছিল, দেয়ালে দেয়ালে কালি লেগে আছে, রোদ লেগে আছে শৈশবের আম গাছটায়। শুকনো বট যেন মন ভাঙ্গানোর গল্প শোনায়। বিষণ্ণ মনে নির্জন পথের দিকটায় কান পেতে রাখি, তোমার পায়ের শব্দ শুনবো বলে। জীবন তোমাকে মনে রেখেছে। বিশাল সমুদ্রে মাঝরাত্রের অন্ধকার ফেরে পিছু পিছু। অন্ধকার আমাকে ডাক দিয়ে যায় পুরোনো নক্ষত্রের রাতে। স্বপ্নের সাধ মিটে আসে, লক্ষ্মী পেঁচাটির চোখে, তবুও এ প্রকৃতি যেন ভাল থাকে, ভাল থাকে তোমার লাল নীল চাহনি গুলো।"---"ধুসর সীমান্ত"

Total Pageviews