Super Hot Video Song Piriti

Saturday, April 8, 2017

অপেক্ষায় ছিলাম লাল নীল কষ্টে

"অপেক্ষায় ছিলাম লাল নীল কষ্টে মন ভরে। আবার মৃত্যু এসে যায় পৃথিবী নরম দেহে, সমযাতনা দু'চোখ তোমার চোখ চেয়ে রয় যতো রাগ মনে পুষেছিলে শৈবলিনীর জলে। যতোবার তোমার চোখ মনে পড়েছিলো, পুরণো মুখে সেইসব রাত যখন চলে গিয়েছিলো ভালবাসা শোণিতপুঞ্জে। আকাশের হৃদয়ের মত শীতল সূর্যে, পৃথিবীর পথ ফিরে চলে গেছে তোমার দুচোখ ও মনে। আরেক শীতে বকুল ঝরে গিয়েছিলো, নিরবচ্ছিন্ন এমন অনুসূর্যের রাতে। এক পৃথিবী কষ্টের দেখা পেয়ে গেছি, শরীরটায় আজও ক্লান্তি লেগে আছে। নদীর মত চোখে, মেহেদি পাতার মত মনে, যেখানে জন্মে রক্তিম কান্না, আর সব আনন্দ ছিঁড়ে হাঁসি মাখা মুখে ব্যথা লেগে থাকে, যখন বেদনারা মেশে ভেতর টায়। এমন দুপুর একদিন আবারো ফিরে আসবে, আকাশে বাতাসে, ঝরে পড়া শুকনো পাতা বনে, আমাদের দু'জনের আলাদা চলার পথে।"-----"ধুসর সীমান্ত"

Total Pageviews