Super Hot Video Song Piriti

Saturday, April 8, 2017

হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যাবো

"হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যাবো। ঢাকার রাস্তা থেকে নিউইয়র্কে, প্যারিসে অথবা এথেন্স এর স্পারটা নগরীর ওলিগলিতে। বিশাল নৈষ্য ঘাটের কাছে শুয়ে থাকবো, যেখানে কয়েকটা গোধূলি তেপান্তর জমা হয়েছে, আর নীলবর্ণ একটা পথুরে হৃদয় বিন্দু বিন্দু স্বপ্ন দেখে। জগন্ময়ী সূর্যের কাছে কতো দিনই তো অবহেলায় পড়ে রয়েছি। মেঘ আসে ঝড় কেটে রৌদ্দুরের উত্তাপে পুড়ে ছাই হয় চারিদিক। রূঢ় কোলাহলে অস্থির হয়ে ওঠে তোমার সপ্ত রঙের পৃথিবী। একদিন বলেছিলে তোমার ভয় হয় নীল শাড়িতে। একদিন সারাটা দুপুর জুড়ে বৃষ্টি হয়, জগদ্ব্যাপী মেঘের দলের আলোড়নের শব্দে অস্থির মনে ধুসর পথের দিকটায় চেয়ে থাকি"---"ধুসর সীমান্ত"

Total Pageviews