"আজকে আকাশে অনেক মেঘেরা ভিড় করেছে, মেঘেদের আমি কাঁদতে দেখেছি। আজকে কান্নারা আমার বুকে নিরুপাইয়ের মত জমে থাকা মেঘ গুলোকে কোন বজ্রের আঘাতে গলিয়ে দিয়েছে। মেঘদের অপ্রত্যাশিত আঘাতে বুকটা ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। রক্তের স্পন্দন থেমে গিয়েছে। মেঘেরা অশ্রু হয়ে চোখের কোনায় ভিঁড় করেছে। আজ কান্নারা আমার চোখে বৃষ্টি হয়ে একটু পর পর ই ফিরে আসছে। যদি কোন দুপুর পেরিয়ে বিকেলে অথবা রাতে আলো নিভে থাকা এই শহরে মেঘেরা আর না ফিরে এসে অশ্রুরা জেগে থাকে, তবুও তোমার অপেক্ষায় থাকবো।"----"ধুসর সীমান্ত"
