"তোমার জীবনের প্রথম বসন্ত, সমতল পৃথিবীর আনাচে-কানাচে, মেঘের ডাকে, বিদীর্ণ মনে কেটে গেছে কতো সময়ান্তর প্রেম মোছার ক্ষত। সীমান্তে এসে দেখো না একবার, একটা খোলা আকাশ, ব্যর্থ প্রহাসনের বিশাল দেহ নিয়ে মেঘের গর্জন। একবিকেল ভর্তি যদি তোমার মন খারাপ থাকে, তবে পথের মাঝে, পথের শেষে, শুধু ইতিহাস ভাঙ্গবো, মৃত্যু কিনবো, তোমার জন্য না হয় আবার জন্মাবো। আমার মনের একটি ভাষা আছে যা কেউ কখনো শোনেনি, ভেতরটায় পুড়ে গেলেও রক্ত বের হয় না, শুধু এই পৃথিবীর সমদর্শন, বিমর্ষ যন্ত্রনার পুরাতন মন। তোমার হাত ধরে, মেঘ রাঙ্গা দুপুর নিয়ে সমুদ্র জল মুছে রাখবো। ব্যথার আকাশ হবো। তোমার সঙ্গে কি আমায় নেবে?' ক্ষণে ক্ষণে আকাশ হব। একদিন তুমি গ্লাসটা এগিয়ে দেবে, জ্বর হলে মন খারাপ করবে, সারা রাত অস্থির হবে, দুরের তারাদের তোমার অসহ্য লাগবে। শান্তি পাবে যখন আমার জর চোখ লুকাবে... এতটুকুই চাই। এক গুচ্ছ নীল চুড়ির একটা হাত রোজ আমায় সারা শরীরে দোল খেয়ে যায়, সজল পৃথিবীর সব মায়া যেন আবার আমায় ঘুম পাড়িয়ে যায়...."-----"ধুসর সীমান্ত"
