"তোমার মুখের মত লেগে আছে পৃথিবীর মন-সন্ধ্যা। পৃথিবী যখন সন্ধ্যা রাঙায় ঘাঁসের বিকীর্ণ মাঠে, তখন বিচ্ছিন্ন আকাশের মৃত্যু মেঘে তোমার মনের আকাশে নক্ষত্ররা ক্ষসে পরে। ঘুটঘুটে অন্ধকারের চাপা শোকে আরো কতো কিছু মনে রেখে, রাত্রি ঘনিয়ে আসে। চাঁদ হেলে পরে গেছে। হৃদয় চোখে নক্ষত্র ক্ষসে গেছে, ঘুমিয়ে গেছে রোদের দুপুর। হৃদয়ে জমেছে সন্ধ্যার মেঘ। তবুও যদি দেখতে তুমি, নক্ষত্র নীল রক্তে বেদনার বুক। সন্ধ্যার কোলাহল থেমে গেছে। জানি আমার কথা পড়ে না মনে। তবুও প্রানের ভেতরটায় তোমার স্পর্শানুভুতিরা জেগে ওঠে। আকাশে মেশে আমার যত অন্ধ তারারা। তোমার দিনান্তে আমার প্রথম প্রেমের শিখা কখনও জাগেনি। কখনও নির্জন পাখির কলরবে মেঘে মেঘে সারাবেলা অন্ধকার ঘন হয়ে আসে, যৌবনবতী সাঁঝে পরিণত হয় নিশি রাতে। বহু যুগ অপেক্ষায় আছি. কখনো যদি দেখা হয়ে যায়..."----"ধুসর সীমান্ত"
