Super Hot Video Song Piriti

Monday, October 9, 2017

"আমার ফেরা হলনা আর, আমার জড়ানো হলনা আর, নিঃসঙ্গ দুপুরের মতো নকশী মেঘের সাগরে। পুরোনো স্মৃতি কথা গুলো তোমার নামে লিখে গিয়েছি। তোমার জোৎস্ন্যায় আমি নিহত হয়েছি বার বার। জীবনের কুহক তোমার পৌষালীর দুপুরে আমন্ত্রণ দিয়েছিলো। ক্লান্ত পায়ে হেঁটে আমি পৌঁছেছিলাম, ধুসর নদী আর তোমার নীল মাতমের পৃথিবীতে। আমি কোথাও হারিয়ে যাইনি, আলো আঁধারে সব নক্ষত্র ঢেলে রেখেছি। সামান্য মিথ্যেটুকু আমি ঢেঁকে রাখি, অসন্দিগ্ধ মিথ্যের প্ররোচনায়। নিয়ম বেঁধে কখনো শোক পুষিনি, অসমক্ষ আঁধারে। যতোদিন অশান্ত নক্ষত্র দাঁড়িয়ে থাকে, আমি থেকে যাই হৃদয়বিহীন। তুমি চাইতে আকাশের বিজন মেঘে মনটা কে ভিজিয়ে নিতে। কেনো অন্ধকার ছুঁইয়েছিলে?" কেন করুণ সূর্য আর জোৎস্ন্যায় মিশে গেলে?" নির্জনে অপেক্ষায় থাকি, গভীরে লুকানো অভব্য হৃদয়টাকে ভাঁসিয়ে দিয়ে"---"ধুসর সীমান্ত"

Total Pageviews