"আমি শুয়ে থাকি, লক্ষ কোটি নক্ষত্রের মাঝে, শুধু একটা তুমি নেই। সমুদ্রের মত জলের চোখে, রুক্ষ আকাশটাকে ছুঁই। আমার প্রেমের কথা, যখন জাগিয়েছি তারাদের কাছে, নির্জনতা ছিঁড়ে তোমার চোখে। ভালোবাসার সব কথা আমার বুকের ভেতরে ধারণ করেছি। যতো বার তোমার অস্পষ্ট মুখটা ভুলে থাকতে চেয়েছি, আরো বেশি ভালোবেসে ফেলেছি। একদিন সন্ধ্যার কাছে সব শুকিয়ে যাবে, অসংখ্য ঝড়ে। তবু হৃদয়ে যে বিশৃঙ্খলতা ঝরাই পৃথিবীর পথে, আমি তোমার স্পর্শ পাই। এইসব ফুলের শহরে, তোমার এই শেকলে বাঁধা আমার উম্মাদ আকাশ অনাদৃত সান্ত্বনার বুকে, প্রেম অপ্রেমের দোদুল্ল্যমান প্রান্তরে ধীরে ধীরে আমি নিভতে বসেছি"---"ধুসর সীমান্ত"
