"যদি আমরা থেকে যেতাম রাতের এই বিস্তীর্ণ মাঠে, ধান ক্ষেতে, হিজল বনের মেঠো পথে, নক্ষত্রের আকাশের তলে। মিশে যেতাম আমরা দু'জন, হারিয়ে ফেলা হাস্নাহেনা ফুলের ভেসে আসা গন্ধে। অধীর পাতায় পৃথিবীর মাঠে পথ হারিয়ে যেতাম, যেখানে ঘুমিয়ে থাকে অশ্বথের ডাল, আমের মুকুল, ধানের ছড়া, গমের ফুল। তোমাকে বলে রাখতাম সন্ধ্যার কুপিটিরে যেন জ্বালিয়ে রাখো। কতদিন তোমাকে দেখিনা, আমার দু'চোখ এখন নক্ষত্রের ঘেরা আকাশ, এই শহরের দেয়ালে লেগে থাকা সূর্যের মত রক্তাক্ত কিরণ। আমার হারিয়ে ফেলা শৈশব, তোমার রাত্রের কাছে রেখে যাবো। বিষণ্ণ রাত্রেরা যখন আমার বাম পাশটাকে চেপে ধরবে। দেখে নিও, অনেক ক্লান্তির মৃত্যুর অবিনশ্বর পথে আমি একা হেঁটে যাবো"----"ধুসর সীমান্ত"
