Super Hot Video Song Piriti

Monday, October 9, 2017

"জন্ম-জন্মান্তরের শ্বাসটাকে বুকের মধ্যে চেপে রেখেছিলাম। তোমার জানালায়, তোমার উঠানে, মেঘেরা কেঁদেছিলো। ঐ রাতেও কি জোৎস্ন্যা পড়েছিলো। ঘরের পেছনে মাটির শ্যাওলা ঝাঁঝালো সবুজ গন্ধে নাকটা প্রায়ই ধরে আসতো। বুনো ধনেপাতার সবুজ হলুদ, ফুলে জায়গাটা ভরে যেত। হিজল গাছের ডাল গুলো কচি পাতার সাদা ফুলে মিষ্টি রোদে শুকাতো। চড়ুই পাখির দল মগডালের উপরটায় শালিকের সাথে আড়াআড়ি করে বসে থাকতো। কাঁঠাল গাছের আড়াল থেকে দেখতাম। কতোদিন তোমাকে দেখিনা। পশ্চিমের নদীর সকালের ঘোলা জলে, বক দুপুরের ধানের ক্ষেতে, দিন গুলো গিয়েছে ঠেকে, যেখানে আকাশ হারিয়েছে রোদের দুপুরে। ঘুম আসেনা আর আমার, তুমি আকাশ কিনে আনার বায়না ধরতে, কখনই তোমাকে আকাশ কিনে দিতে পারিনি, শুধু তাকিয়ে থেকেছি দিগন্তের নক্ষত্রহীন পাহাড়ের বুকে। আছড়িয়ে কেঁদেছি শুধু, সমুদ্রচিল বেদনার কোকিল সবাইকে দেখেছে, সেই করুণ আর্তনাদ। যদি তোমার আকাশ কিনে আনতে পারতাম!"" সকাল ছেড়ে বিকেলের ক্লান্ত কাঁধে। শুধু ছিলাম আমি অর্ধেক চাঁদের বিরহীর এক আধ রাতে। জানালা ভেঙ্গে জোৎস্ন্যা পড়েনি। কৃষ্ণতিথির চাঁদ চাপা পড়েছিল মেঘের মেঘে, আকাশ ভাঙ্গা বিস্বাদের রাতের নির্জনে"------"ধুসর সীমান্ত"

Total Pageviews