"মাঝ রাত্রে হঠাৎ জেগে উঠি। তোমার হাতের ছোঁয়ায় বিষণ্ণ রাত্রের তারা গুলি অন্ধকারে, ঝিঁঙের পাড়ায় ঘুমিয়ে পড়ে। কোথাও ধ্বংসের কানে শুনেছি, রক্তকরবী ভালোবাসা ছড়িয়েছে রোজ। শুকনো পৃথিবীর অতীতের সান্ত্বনায় তোমার কপালের টিপ ভেঁসে থাকে। তোমার স্পর্শে দেয়া সুখ, স্পর্শের প্রয়োজনে বুনতে বসি। কান পেতে আর কখনও শুনবো না আমার বুকে থেকে কে মুছে গেছে। এই নিঃশব্দে উদ্বিগ্ন বুকের ভেতরটা নির্জন কোলাহলে খুলে দিলাম..."ধুসর সীমান্ত"
