"আমার মৃত্যু থেকে আমি জন্ম নেই, আমার মৃত্যু থেকে আমি জ্বলে উঠি। হৃদয়টা আলোয় ভরে গেছে, নক্ষত্ররা আর করে না আলোড়ন, সব সংশয় কেটে গেছে। একদিন আমি দেখেছি, বিচিন্ত মনে, তোমার চোখে রুদ্রমান সে বারান্দা, আড়ি পেতে থাকা মেঘ। আমার দুই চোখ গাঢ় আকাশে আটকে যায়, পাখিদের মিছিলে, বিজন মেঘের ছুটে চলায়, মনটা আমার ভেসে চলে। "ভালোবাসা" তুমি দুর্বোধ্য নও, তোমার সব নক্ষত্রে, রাত্রের ছিটানো জোৎস্ন্যায় আধমুখো চাঁদ, নির্জন খেয়া ঘাট অগনিত মেঘের পাল, সবকিছুই আমাকে এলোমেলো করে দেয়"---"ধুসর সীমান্ত"
