Super Hot Video Song Piriti

Monday, October 9, 2017


"আজ আবার নতুন করে বুকের ভেতরে জন্মানো ব্যথাগুলোকে তুমি জাগিয়ে দিলে। তুমি মেঘের দলে থেকে যেতে চাইতে। এই মনে ছোটো কলিগুলোর মতো বুকে বৃষ্টি হয়ে ঝরতে। আমার ফেরা হয়নি, সবুজ ধানে বিস্তৃর্ণের মাঠের সন্ধ্যার গল্পে। রুপালি আবেগে মন পড়ে রয় শুকনো রোদে। নক্ষত্ররা নিভে যায়,সবুজ পাতায়, গাংফড়িংয়ের লেজের ভাঁজে। কোথাও অন্ধকারে ঢেঁকে গিয়ে তোমার গন্ধ লেগে থাকে। তোমাকে ডেকেছি রাতের উঠানে, হাস্ননেহেনার গন্ধে। তোমার নীল আচঁলে মুখ ঘুচিয়ে মৃত্যুর বিমর্ষ প্রান্তরে, জীবনের রুপ দেখেছিলাম আমি, মৃত্তিকার প্রথম আলোয়, ঘাঁঁসে গা ভিজিয়ে বাবলার মরা ডালে। কোনদিন দেখিনি আমি বিচ্ছিন্ন রাতে, তোমার দুঃখ ঝলসানো মুখ। আজও নিথর সবুজের সমারোহে, নক্ষত্রের আলো মুছে যায়। ছোট ফড়িংয়ের হলুদ সবুজ দেহে বিচ্ছিন্ন চোখে তোমার কথা শুনেছি। বাগানে চাঁদ এসে গেছে, সব কোলাহল থেমে, আমার ক্লান্তির দু'চোখ ভিজে আসে।"---"ধুসর সীমান্ত"

Total Pageviews