"তোমাকে প্রতিদিন একটু একটু করে ভুলতে বসেছি। তোমার স্মৃতি এখন গভীর রাত্রে আমার চোখ গুলোকে ভিজিয়ে ফেলে না। অস্থিরতা গুলো কে বিসর্জন দিয়েছি বৃষ্টির জ্বলে। আমি আবারো একাকিত্তে অভ্যস্থ হয়ে গেছি। রান্না ঘরে দেয়ালে লেগে থাকা তোমার স্মৃতি আর আমাকে কাঁদায় না। আমি নিজেকে নিয়ে বেশ ভালো আছি। নিঝুম রাত্রের জোনাকি গুলি মিলিয়ে গেছে অন্ধকারের গহ্বরে। অলস স্মৃতিগুলো সহজ বুকে ফিরে এসে পাথর হয়ে গেছে। একাকিত্তই আমার প্রকৃত বন্ধু, একাকিত্ত কখোনোই আমাকে ছেড়ে যায় না। রঙ-এর পার্থক্য আমি বুঝি না শুধু আকাশের নীলটাকে ভেতরটায় ধারন করেছি। তোমার অস্তিত্ত এখন বিলীনের পথে।"------"ধুসর সীমান্ত"
