Super Hot Video Song Piriti

Monday, October 9, 2017

"তোমার ভেজা শাড়ির আঁচলে, খোলা চুলে, রাত না ফুরিয়ে কদমের তলে নক্ষত্র দোলে। শব্দের আভা ভেঁসে আসে, হিজলের বনে, ভরা রোদ সবখানা জল শুকিয়ে শুনেছি, কচি ঘাঁসে মরা কাকের পালক শুকিয়ে। এখানে আকাশের পর আকাশ হেলে পড়ে, কোথাও ছিলাম আঁধারের পথে প্রচ্ছন্নবেশে। তবুও শুনেছি আজও ভেজা মাটির ঘ্রাণে আমার মনের উঠানে বকুল, বাবলার মুকুল, তবুও কেঁদে কেঁদে শুকিয়ে কতো স্বপ্ন পুড়ে গেছে, রোদের মাঠে, সন্ধ্যারা ফিরে গেছে। আর কিছুই নেই এখানে। একদিন ভরা মাঠে ফিঙের গাঢ় চোখ ছিলো টলমলে। আশ্বীনের ক্ষেতে উড়ন্ত চিল, ভাঙা মেঘের তলে, পুঁটির চোখ খুঁজে পেয়েছিলো শুকনো জলের ধারে। শৈশব আমার কেটে গেছে, শাপলার মাঠে, বেলা হয়েছে ঘোলা নদীর জলে। বড় আমগাছ ঘুঘুর বাসা, পেঁচার বনে, বক ডাকা সাঝঁ সকালে। পেয়াজের ক্ষেতে সূর্য রং ছড়ায়ে। নক্ষত্র মরে গেছে আষাঢ়ি মেঘের রাতে, শ্রাবণ ঝরে মেঘে,আর কিছু নেই এখানে, পুঁথিশালায় আধ-পুরাণো আমার গল্পেরা পড়ে থাকে"---"ধুসর সীমান্ত"

Total Pageviews